নিউজটাইম ওয়েবডেস্ক : দক্ষিন ২৪ পরগনার রায়দিঘিতে এর কর্মসূচিতে যান শোভন-বৈশাখী। এদিন বিজেপি নেতা-নেত্রী রায়দিঘির দুবারের বিধায়ক দেবশ্রী রায়কে নিশানা করে রাজ্যের শাসকদলের ভূমিকা নিয়ে নিন্দা করেন। তাঁরা দাবি করেন দেবশ্রীর জয়ের পিছনে তৎকালীন জেলা তৃণমূল সভাপতি শোভনের ভূমিকা ছিল।
সেদিন রায়দিঘিতে দেবশ্রীকে জেতানোর জন্য এলাকাবাসীর কাছে ক্ষমা চান শোভন চট্টোপাধ্যায়। টোটো কেলেঙ্কারিতে দেবশ্রীকে উদ্দেশ্য করেই তীব্র ভাষায় আক্রমণ করেন শোভন। শোভন-বান্ধবী বৈশাখীর বক্তৃতায় ছিল জনপ্রতিনিধি হিসেবে দেবশ্রীর ব্যর্থতার ফিরিস্তি। এরপরেই শোভন-বৈশাখীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন দেবশ্রী রায়। সেই দিনই পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে দেবশ্রীও একহাত নিয়েছিলেন শোভন-বৈশাখীকে। কিন্তু তখন তিনি বলেননি শোভন-বৈশাখীর বিরুদ্ধে একেবারে মানহানির মামলা করে বসবেন। তিনি আদালতে যাবেন, তা সেদিন ওনার ভাষণে স্পষ্ট ছিল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

