ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট দলে পন্থ

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রত্যাশিতভাবেই দলে জায়গা হল না বাংলার ঋদ্ধিমান সাহার। অস্ট্রেলিয়ার মাটিতে কিপিং তেমন গুরুত্বপূর্ণ না হলেও ভারতের চিপকের মতো ঘূর্ণি পিচে কিপিং গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিপিং এর ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকলেও ব্যাটিংএল তরুন পন্থের তুলনায় অনেকটাই পিছিয়ে পাপালি। এই মুহুর্তে কিপিং এর থেকেও ব্যাটিংকে বেশি গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল। তাই স্বাভাবিক ভাবেই ঋদ্ধির বদলে দলে জায়গা পেতে চলেছেন পন্থ ।  

পন্থের পাশাপাশি এই টেস্ট দলে থাকছেন জসপ্রীত বুমরাহও। এর আগে বুমরাহ এর খেলা জাতীয় দলের জার্সিতে সমস্ত টেস্ট ম্যাচই বিদেশের মাটিতে। এই প্রথম দেশের মাটিতে খেলতে চলেছেন ভারতীয় স্পিড স্টার। দলে ফিরছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়া টেস্টে চো‌ট পাওয়া মহম্মদ শামিও। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube