নিউজটাইম ওয়েবডেস্ক : নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী বনাম দিব্যেন্দু অধিকারী। তেমনটাই ইঙ্গিত বিজেপির একাংশের। শুভেন্দুর গড় থেকে মমতার চ্যালেঞ্জ ছিল স্বয়ং প্রার্থী হবেন তিনি। সমীক্ষায় মনে করা হচ্ছিল শুভেন্দু বনাম মমতা। বিজেপি সূত্রের দাবি, প্রাথমিক ভাবে শুভেন্দুর জন্য ওই জেলারই কাঁথি দক্ষিণ আসনটি ভাবা হচ্ছে। এই আসন থেকেই এক সময় বিধায়ক ছিলেন এখন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। যদিও সেই সিদ্ধান্তও চূড়ান্ত নয়। শুভেন্দুর কথা মতো নন্দীগ্রাম থেকে মমতাকে ৫০ হাজার ভোটে হারাবেন তিনি, এমনকি তিনি এও বলেছিলেন তা না হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। রাজনৈতিক মহল ভেবেছিল লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। বিজেপির পক্ষ থেকে একটা চমক দিতে চায় বিধানসভার ভোটের আগে। সেই চমকটা কি শুভেন্দুর ভাই দিব্যেন্দু। প্রত্যাশিত ভাবেই বিষয়টি আপাতত গোপনে রাখা হচ্ছে। তবে বিষয়টা নিয়ে কিছু খোলসা করে বলতে চাননা এখনই। ইদানিং সময়ের পরিপ্রেক্ষিতে তৃণমূলের সঙ্গে দিব্যেন্দুর দূরত্ব যে বেড়েছে, তা বলাবাহুল্য।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

