বাঙালীয়ানায় অতিথি আপ্যায়ন করলেন ইমন-নীলাঞ্জন

নিউজটাইম ওয়েবডেস্ক : গায়িকা ইমন ও নীলাঞ্জনের বাগদান হয়েছিল ২০২০ দূর্গাপুজার তৃতীয়াতে। গত ৩১জানুয়ারি রেজিস্ট্রি সারেন ইমন ও নীলাঞ্জন। পুরো বাঙালীয়ানায় অতিথি আপ্যায়ন করলেন ইমন। পরিচালক সস্ত্রীক সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে শিবপ্রসাদ, নন্দিতা, অরিন্দম শীল এক কথায় চাঁদের হাট বসেছিল। পুরো বা‌ঙালীয়ানা আয়োজনে পরিবেশিত হল খাবার। মেনুতে ছিল লুচি ছোলার ডাল থেকে শুরু করে পাতে পড়ল গরম গরম বেগুন ভাজা, বাসন্তী পোলাও আলু পোস্ত, মিক্সড ভেজ, ছোলার ডালনা, নিরামিষ পর্ব শেষ হওয়ার পরই পাতে এল ফিস বাটার ফ্রাই, সর্ষে পাবদা, মটন কোর্মা, আমের চাটনি শেষ পাতে চার রকমারি মিষ্টান্ন। নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে ইমনের পাশে ছিল দুই প্রিয় বন্ধু অভিষেক রায় ও মানালি দে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube