‘রাস্তা কারো একার নয়’

নিউজটাইম ওয়েবডেস্ক : সামনেই বিধানসভা ভোট। বাংলার মসনদ জিততে মরিয়া বিজেপির কেন্দ্রীয় বাজেট তাই এবার বাংলামুখী। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, বাংলায় ৬৭৫ কিলোমিটার অর্থনৈতিক করিডর তৈরি করা হবে। একইসঙ্গে কলকাতা-শিলিগুড়ি সড়কের উন্নয়ন করা হবে। নির্মলার এই বাজেটের পর ময়দানে নামতে দেরি করলেন না মমতাও। নিজস্ব ভঙ্গিতেই মুখ্যমন্ত্রী বললেন,  ‘তোমরা আবার কী করবে? আমরা তো করে দিয়েছি। সবটাই রেডি আছে। নতুন করে কলকাতা শিলিগুড়ি কী করবে? বাঙালকে হামাগুড়ি শেখাচ্ছো? ’

এরপরেই নিজের কাজের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, তার সরকার ৩২০০ কোটি টাকার করিডরের ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এশিয়ান হাইওয়ে তৈরি করা হয়েছে। কোচবিহারে তৈরি করা হয়েছে এয়ারপোর্ট কানেক্টিভিটি। মালদা, বালুরঘাটেও রাস্তা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাঁশকুড়া থেকে বর্ধমান হয়ে একটি রাস্তা খুব শীঘ্রই জুড়তে চলেছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে।

বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্যে। কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দল এবারের লড়াইয়ে প্রধান প্রতিপক্ষ। প্রত্যাশিতভাবে এবারের ভোটযুদ্ধের ময়দানে বার বার আসবে দুই সরকারের প্রকল্পগুলির সাফল্য-ব্যর্থতা। বাজেটে সড়ক নির্মাণের ঘোষণার মধ্য দিয়ে নিজেদের পালে হাওয়া লাগাতে যেমন মরিয়া বিজেপি, তেমনি মমতা ব্যানার্জিও যেন বুঝিয়ে দিলেন ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube