নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার পেশ হল ২০২০-২১ অর্থবর্ষের বাজেট। পেপারলেস বাজেট পেস করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিভিন্ন খাতের সঙ্গে সঙ্গে কৃষি খাতের বরাদ্দ নিয়ে বলতে গিয়ে কৃষক আন্দোলন প্রসঙ্গ উঠে আসা অবসম্ভাবী ছিল। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বর্তমান অর্থবর্ষে নয়া কৃষি আইনে কৃষকরা কৃষি পণ্যের উৎপাদন ব্যয়ের ১.৫ গুণ বেশি এমএসপি পাবে। অর্থাৎ আগের থেকে মিনিমাম সাপোর্ট প্রাইস ১.৫ গুণ বাড়ানো হয়েছে।
নির্মলা সীতারমন তাঁর কার্যকালের তৃতীয় বাজেট পেশ করতে গিয়ে বলেন, বর্তমান সরকার কৃষকদের উন্নতিতে ব্রতি। দেশে খাদ্যশস্যের সংগ্রহ বেড়েছে, এর ফলে এই নয়া আইনের প্রভাবে কৃষকদের আয় বেড়েছে নিয়মিত হারে। গত ২৬ নভেম্বরে থেকে দিল্লির একাধিক সীমান্তে কৃষকরা আন্দোলন চালাচ্ছে এই নয়া সংশোধিত কৃষি আইনের বিরুদ্ধে। এই বিষয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই সংশোধিত আইনের কারণে আগের থেকে কৃষকদের আয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গম চাষীদের ক্ষেত্রে ২০২০-২১এ প্রাপ্য মূল্য ৭৫,৮৭৫ কোটি টাকা, যা গত ২০১৯-২০ অর্থবর্ষে ছিল ৬২,৮০২ কোটি টাকা। ধানচাষীদের ক্ষেত্রে এই ২০২০-২১ অর্থবর্ষে মূল্য হিসেবে দেওয়া হয়েছে ১,৭২,৭৫২ কোটি টাকা, গত ২০১৯-২০ অর্থবর্ষে এই অঙ্ক ছিল ১,৪১,৯৩০ কোটি টাকা। ডালচাষে পণ্যমূল্য হিসেবে ২০২০-২১ অর্থবর্ষে কৃষকরা পেয়েছে ১০,৫৩০ কোটি টাকা, গত অর্থবর্ষে এই অঙ্ক ছিল ৮,২৮৫ কোটি টাকা। এছাড়া মন্ত্রী বলেন, ইন্যাম বা ন্যাসানাল এগ্রিকালচারাল মার্কেটের মারফত দেশের অসংখ্য মান্ডি সমন্বিত করা হবে। এই কর্মসূচির জন্য ১.৬৮ কোটি কৃষককে ইতিমধ্যেই এই প্রকল্পে সংযুক্ত করা হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

