নিউজটাইম ওয়েবডেস্ক : নয়াদিল্লীতে বৈঠকে বসলেন ভারত ও বাংলাদেশের বিদেশসচিবেরা। প্রধানমন্ত্রীর ঢাকা সফর ঘিরে দিনক্ষণ নির্ধারণের বিষয়ে এই বৈঠক, সূত্রের খবর। দু-দেশই চাইছে বন্ধুত্বমূলক সম্পর্ক নতুন উচ্চতায় পৌছাক। কোভিড মোকাবিলায় সহযোগিতা সহ বাণিজ্য, বিদ্যুৎ, শক্তি ও বহু ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে।প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে বাংলাদেশের সেনাবাহিনীর ১২২ জনের দলটি যে কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন , প্রতিরক্ষা ব্যবস্থার দিকটা দুদেশের মধ্যে নতুন নজির গড়ল। কোভিড পরিস্থিতি মোকাবিলায় ভারত যে ভাবে ২০ লক্ষ ডোজ কোভিড ভ্যাকসিন পাঠিয়েছে, তাতে বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

