নিউজটাইম ওয়েবডেস্ক : সাহিত্য বা লোকগাঁথায় আমরা অনেক প্রেমকাহিনীর গল্প পড়েছি বা শুনেছি। প্রেমের জন্য তাদের এই আত্মোৎসর্গ তাদের অমর করে রেখেছে। কিন্তু আজ এমন একটি প্রেম কাহিনীর গল্পের কথা আমরা জানতে চলেছি যা শুনে হয়তো আপনি চমকে উঠবেন কারন এই ঘটনা আধুনিক মানুষ (হোমো সেপিয়েন্স) জন্মানোরও আগের, প্রায় ৯০ হাজার বছরের পুরোনো।
ডেনি নামের এক প্রাগৈতিহাসিক কিশোরীর শরীরের অবশেষ মিলেছিল এক গুহায়। তেরো বছরের ডেনির ডিএনএ পরীক্ষা করে চমকে ওঠেন বিজ্ঞানীরা। ডেনির মা নিয়েথ্রাডাল এবং বাবা ডেনিসোভান। প্রসঙ্গত, নিয়েথ্রাডাল ও ডেনিসোভান দুইই আদিম মানুষের দুই ভিন্ন প্রজাতি। ডেনিসোভানদের যে গুহায় ডেনির দেহাবশেষ মিলেছে তার থেকে নিয়েথ্রাডালদের বসতি ছিল প্রায় ৬৫ কিলোমিটার দূর। অনুমান করা হয় এই ৬৫ কিলোমিটার দীর্ঘ দুর্গম পথ যাত্রা করেই ডেনির বাবার কাছে এসে পৌঁছেছিল ডেনির মা। সেই প্রণয়ের ফসলই ডেনি। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘ওয়াক অফ লাভ’। কিন্তু সেকালের সমাজ কী মেনে নিয়েছিল এই দুই ভিন্ন প্রজাতির আদিম মানব-মানবীর প্রেম! নাকি তাঁদের বলি হতে হয়েছিল সমাজের যূপকাষ্ঠে! সেই উত্তর জানা না গেলেও তাঁদের প্রণয়গাঁথা যে আধুনিক যে কোনো প্রেম কাহিনীকে হার মানাতে পারে তা হয়তো হলফ করেই বলা যায়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

