ফের বাড়লো জ্বালানির দাম, গত দু’দিনে মোট ৬০ পয়সা বৃদ্ধি পেল পেট্রোল ডিজেলের মূল্য

নিউজটাইম ওয়েবডেস্ক : ক্রমাগত বেড়ে চলেছে জ্বালানির দাম, প্রত্যেকদিন নতুন রেকর্ড গড়ছে বর্ধিত মূল্য। গতকাল প্রতি লিটারে পেট্রোল – ডিজেলের মূল্য বেড়েছিল ৩৫ পয়সা, ফের আজকে জ্বালানির মূল্য বাড়ল ২৫ পয়সা। দুদিনে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হল ৬০ পয়সা। ১লা জানুয়ারি থেকে এখন প‌র্যন্ত সময়ে দিল্লিতে আড়াই টাকার বেশি বৃদ্ধি পেয়েছে জ্বালানির দাম। কলকাতায় তার থেকে খানিকটা বেশি।

সরকারি নিয়ম অনুসারে আন্তর্জাতিক বাজারের নিয়মের নিরিখে জ্বালানির দর নির্ধারণ করে রাষ্টায়ত্ত্ব সংস্থাগুলি। প্রতিদিন সকাল ৬টায় এই পরিবর্তিত মূল্য কা‌র্যকর হয়। আজ কলকাতায় পেট্রোলের দাম ৮৭ টাকা ৬৯ পয়সা, ও ডিজেলের দাম ৮০ টাকা ৮ পয়সা।

সধারণ মানুষের তরফ থেকে বারবার প্রশ্ন উঠেছে, এই বৃদ্ধির শেষ কোথায়, শুল্কের হার জ্বালানির ক্ষেত্রে কমবে কিনা। জ্বালানি জিএসটির আওতায় পরে না ফলে এর মূল্য সাধারণ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube