নিউজটাইম ওয়েবডেস্ক : আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চেতেশ্বর পুজারা কোনো স্পিনারের বিপক্ষে যদি এই বিশেষ শটটু খেলেন তবে নিজের অর্ধেক গোঁফ কামিয়ে ফেলবেন তিনি, এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দন অশ্বিন।
অশ্বিনের ইউটিউব চ্যানেলে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সাথে আলাপচারিতায় অশ্বিন জানতে চান কোনোদিনও পুজারাকে কোনো দিন স্টেপ আউট করে স্পিনারকে ওভার দ্য টপ খেলতে দেখা যাবে না। যার উত্তরে বিক্রম জানান, তিনি পুজারাকে নিয়ে এই বিষয়ে বোঝানোর চেষ্টা করছেন। এই ইনিংসে পুজারা যদি আক্রমণাত্মক ঢঙে স্টেপ আউট করে ওভার দ্য টপ না খেলেন তবে চেতেশ্বরকে তার জন্য জবাবদিহি করতে হবে। এর পরেই চ্যালেঞ্জ করেন অশ্বিন, তিনি বলেন মঈন আলি বা অন্য কোনো স্পিনারকে যদি পুজারা স্টেপ আউট করে ওভার দ্য টপ খেলেন তবে তিনি নিজের অর্ধেক গোঁফ কামিয়ে ফেলবেন। যদিও পুরো চ্যালেঞ্জটাই নিছক মজার, তবে হারলে কথা মতো নিজের গোঁফ কামান কিনা রবিচন্দন সেদিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

