ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদল! হতে পারে নেতাজী বা আজাদ হিন্দ বাহিনীর নামে

নিউজটাইম ওয়েবডেস্ক : বদলে যেতে পারে কলকাতার অন্যতম দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম। সূত্রের খবর, নেতাজী জন্মজয়ন্তী উদযাপন কমিটি এই প্রস্তাব করে। ব্রিটিশ মহারাণী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতি সৌধ এবার বদলে যেতে পারে নোতাজী সুভাষ চন্দ্র বোস বা আজাদ হিন্দ বাহিনীর নামে।

নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্মদিবসে বছর ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করছে কেন্দ্রীয় সরকার।কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আগামী ২৩ জানুয়ারী এই বছর ব্যাপী কর্মসূচীর সূচনা করতে তিলোত্তমায় পা রাখতে চলেছেন নরেন্দ্র মোদি। ভিক্টোরিয়া থেকে এইদিন দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতা রাখবেন মোদি।সে দিনই এই ঘোষনা হতে পারে

নেতাজির ১২৫তম জন্মদিবসের আগে এই কালকা মেলের নাম নেতাজী এক্সপ্রেস করার কথা ঘোষণা করল ভারতীয় রেল। রেলমন্ত্রী পিযূষ গোয়েল ভারতীয় রেলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশবাসীকে। টুইটে রেলমন্ত্রী লিখেছেন, ১২৩১১/১২৩১২ হাওড়া-কালকা মেলকে নেতাজীর নামে নামাঙ্কিত করতে পেরে ভারতীয় রেল অত্যন্ত খুশি।ভারতের স্বাধীনতা সংগ্রামে কালকা মেল এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী।  ১৯৪১ সালে কলকাতার বাড়ি থেকে ব্রিটিশের নজরবন্দি এড়িয়ে পালানোর সময় গোমো থেকে কালকা মেল ধরেছিলেন সুভাষ চন্দ্র বোস। ইতিমধ্যেই ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিবসকে পরাক্রম দিবস ঘোষনা করেছে মোদি

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube