নিউজটাইম ওয়েবডেস্ক : গতকাল রোহিত শর্মার দ্বায়িত্বজ্ঞানহীন আউটের পর আজ ভারতীয় ব্যাটিংয়ের মূল দ্বায়িত্ব ছিল আজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারার কাঁধে। কিন্তু ভাল শুরু করেও শেষ পর্যন্ত বড় ইনিংস খেলতে পারলেন না ভারতের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। দিন শেষে ওয়াশিংটন এবং শার্দুলের ব্যাটে ভর করে৩৩৬ রান তোলে ভারত।
চোট আঘাত বিধ্বস্ত ভারতীয় দলে বোলিং এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে সুন্দর শার্দুলের ব্যাটিং পারফর্ম্যান্স এদিন বড় ভরসা ছিল ভারতের। দলের সেই ভরসার মান রেখেছেন দুই তরুণ। আজ ব্যাট হাতে শার্দুলের ১১৫ বলে ৬৭ রান ও ওয়াশিংটনের ১৪৪ বলে ৬২ রান ভারতকে ম্যাচে টিকিয়ে রাখল। অস্ট্রেলিয়ার তুলনায় ৩৩ রানে পিছিয়ে শেষ হয় ভারতের ইনিংস। শেষ ৬ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়া কোনো উইকেট না হারিয়ে তুলেছে ২১ রান। চতুর্থ দিনে কত তাড়াতাড়ি ভারতীয় বোলাররা অজিদের ইনিংস শেষ করতে পারে তার ওপর এই মুহুর্তে অনেকটাই নির্ভর করছে ম্যাচের ফল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

