নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবার সকাল ৮ টা থেকেই রাজধানী শহরে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহন পর্ব। তাহলেকি এবার দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি! তা নিয়েই এখন টান টান উত্তেজনা। তবে বিজেপির জয় প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি বলেন, দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। তবে নিজের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কোন মন্তব্য করতে শোনা যায়নি তাঁকে।
আজ দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোট। সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৬.৯৬ শতাংশ। গত বিধেনসভা নির্বাচনে নজিরবিহীনভাবে সাতষট্টিটি আসন দখল করেছিল আপ। তাহলেকি ফের কুর্সি দখল করবেন কেজরিওয়াল? নাকি ২২ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি? এই সমস্ত উত্তর পাওয়া যাবে আগামী মঙ্গলবার।
তবে লোকসভা নির্বাচনে একটি বিধানসভা কেন্দ্রেও নেতৃত্ব না পাওয়ায় এবারের নির্বাচনে যে বিজেপির জয়লাভের আশঙ্কা অনেকাংশেই রয়াছে তাই এদিন স্পষ্ট করলেন মনোজ তিওয়ারি। তাঁর কথায়, “আজ আমি চারিদিক থেকে আভাস পাচ্ছি এবং আমার সিক্সথ সেন্স বলছে দিল্লিতে বিজেপি সরকার গঠন করবে”।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

