নিউজটাইম ওয়েবডেস্ক : ২০১৯ সাল থেকেই সারা বিশ্বে একটু একটু করে থাবা বসাতে শুরু করে করোনা। ২০২০ সালে বিশ্বজুড়ে মৃত্যুমিছিলের জেরে প্রায় সব দেশই বাধ্য হয় লকডাউনে। ভারতেও তার ব্যাতিক্রম হয়নি। প্রায় গোটা একটা বছর ধরে সংক্রমণের ভয়ে কাঁটা দেশবাসী। শনিবার অবশেষে মভাইরাসের বিরুদ্ধে লড়াই শুরু হল দেশে। ১৬ জানুয়ারি দেশজুড়ে করোনার টিকাকরনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনা টিকাদান কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধনে করে প্রধানমন্ত্রী বলেন, এই টিকাকরণকে বিশ্বের সবচেয়ে বড় গণটিকাকরণ। দেশের মোট ৩০০৬ টি সেন্টারে হচ্ছে টিকাকরণ। প্রাথমিক ভাবে টিকা দেওয়া হবে তিন কোটি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রথম সরির যোদ্ধাদের। দ্বিতীয় ধাপে টিকা পাবেন ২৭ কোটি মানুষ। যাদের বয়স ৫০ বছরের বেশি বা কোনো জটিল রোগে ভুগছেন তাদের টিকা দেওয়া হবে। প্রত্যেককে দেওয়া হবে এই টিকার দুটি ডোজ। টিকাকরণের এই বিশাল কর্মসূচি সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সরকার কোউইন অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমেই গোটা দেশের টিকাকরণ কর্মসূচির ওপর নজর রাখবে কেন্দ্রীয় সরকার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

