নিউজটাইম ওয়েবডেস্ক : এবার ফিক্সড ডিপোজিটে সুদের হারে কোপ বসাতে চলেছে এসবিআই। রিজার্ভ ব্যাঙ্কের ‘মানিটারি পলিসি’ রিভিউয়ের পর ২৪ ঘন্টা কাটেনি, এরই মধ্যে সুদের হার বৃদ্ধির মতো সিদ্ধান্ত নিয়ে ফেলল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে লাগু হবে এই নতুন সুদের হার।
এই নয়া সুদের হার অনুযায়ী, ১৮০ থেকে ২১০ দিনের মধ্যে এবং ২১১ দিন থেকে ১ বছরের মধ্যে যে সমস্ত ফিক্সড ডিপোজিট ম্যাচিউর হচ্ছে, তাদের ৫.৫০ শতাংশ সুদের হার সু্দ দেওয়া হবে। যা আগে দেওয়া হত ৫.৮০ শতাংশ।একইভবে ১ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটেও পূর্বের তুলনায় সুদের হার কমা হয়েছে ৬.৫০ শতাংশ। একইভাবে ২ বছর থেকে ৩ বছরের সময়সীমায় ৬.৫০ শতাংশ সুদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা ৭ দিন থেকে ৪৫ দিনের এফডিতে ৫ শতাংশ, ৪৬ থেকে ১৭৯ দিনের সময়সীমায় ৫.৫০ শতাংশ, ১৮০ থেকে ২১০ দিন এবং ২১১ থেকে ১ বছরের সময়সীমায় ৬ শতাংশ। ১ থেকে ২ বছরের সময়সীমায় ৬.৫০ শতাংশ , ২ বছর থেকে ৩ বছরের সময়সীমায় ৬.৫০ শতাংশ, ৩ থেকে ৫ বছর এবং ৫ থেকে ১০ বছরের সময়সীমায় ৬.৫ শতাংশ সুদ দেওয়ার কথা জানিয়েছে এসবিআই।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

