নিউজটাইম ওয়েবডেস্ক : মেদিনীপুরের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে বার্তা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানালেন ভোটের মুখে দলকে বিপদে ফেলার চেষ্টা করলে তা সফল হবে না। মঞ্চ থেকে রীতিমত হুঁশিয়ারী দিলেন মমতা, বললেন, যদি কেউ মনে করে থাকেন তৃণমূলকে ব্ল্যাকমেল করবে তবে তারা জেনে রাখুন কিছুই করতে পারবে না। আবার অধিকারী ব্যানার্জী নিয়ে সংসার বলে খানিকটা নরমও করলেন সুর। এই জনসভায় উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, পূর্ণেন্দু বসু, মানস ভুঁইয়া, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ছত্রদর মাহাতো।
মেদিনিপুরের সভায় কী বললেন তিনি, দেখে নেব এক নজরে –- পশ্চিম মেদিনিপুরের সব বিধায়ক মঞ্চে উপস্থিত।
- ছত্রধর মাহাতোকেও আসতে বলা হয়েছিল।
- তাঁকে মাওবাদি তকমা দিয়ে গ্রেফতার বলে অভিযোগ মমতার।
- ছত্রধর সে সময়ে তৃণমূল ব্লক সভাপতি ছিলেন।
- মেদিনীপুরের সমাবেশ যেন দ্বিতীয় ব্রিগেড, জানান মুখ্যমন্ত্রী।
- আমরা কৃষকদের পাশে ছিলাম, আছি, থাকবো
- মেদিনীপুরের মঞ্চ থেকে দিল্লির কৃষকদের বার্তা মমতার
- আমরা সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই ভুলিনি বললেন মমতা।
- আগামীকালের বন্ধকে সমর্থন জানালেন মুখ্যমন্ত্রী।
- তবে নীতিগতবাবে ধর্মঘটের বিরুদ্ধে।
- সিপিএম, কংগ্রেস, ও তৃণমূলকে একসাথে আক্রমণ মমতার।
- বিজেপিকে ভারতের মাটি থেকে উৎখাত করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- রেল, প্রতিরক্ষা, ব্যাঙ্ক, কয়লা –র বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর।
- একজন রক্ষক, একজন ভক্ষক, একজন তক্ষক।
- বহিরাগতদের চক্রান্ত সফল হতে দেবো না।
- আপনারা ব্লকে ব্লকে নজর রাখুন, দলীয় নেতা কর্মদের বার্তা মমতার।
- তৃণমূলকে টাকা দিয়ে কেনা যাবে না, বললেন মন্ত্রী।
- বিজেপিকে দূর্নীতি নিয়ে লাগাতার তোপ মমতার।
- টাকার জন্য বিজেপির সঙ্গে বন্ধুত্ব করব না।
- বিজেপি এনআরসি, সিএএ নিয়ে কী করছে তা আমরা দেখতে পাচ্ছি।
- বিজেপির কাছে সব থাকলেও তৃণমূলরে মত কর্মী নেই, বললেন মমতা।
- তাজপুর বন্দরে হবে কর্মসংস্থান, বললেন মমতা।
- বীরভূমে দেউচা-পাচামা কয়লা প্রকল্প হতে চলেছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

