দেশে কমল দৈনিক আক্রান্তের হার, মোট আক্রান্ত ৯৬ লক্ষের গন্ডি পেরোলো

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ লক্ষের গন্ডি পেরোলো। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩৬,৬৫২ জন, এবং মৃত্যু হয়েছে ৫১২ জনের। তবে দেশে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৯০  লক্ষের থেকে বেশি মানুষ। বর্তমানে দেশে মৃতের হার ১.৪৫ শতাংশ। এখনও প‌র্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১,৩৯,৭০০।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শেষ তথ্য অনুসারে এরমধ্যে দেশে সুস্থ হয়ে উঠেছেন  ৯০ লক্ষ ৫৮ হাজার ৮২২ জন করোনা আক্রান্ত। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৪.২৮ শতাংশ। বর্তমানে দেশে চিকিৎসাধীন আছে ৫ লক্ষেরও কম করোনা রোগী। শনিবার প‌র্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪ লক্ষ ৯ হাজার ৬৮৯, ‌যা মোট আক্রান্তের ৪.২৬ শতাংশ।

শনিবার প‌র্যন্ত দেশে সংক্রমণের হার ৪.৪৪ শতাংশ। শুক্রবার এই হার আরও কমে দাঁড়ায় ৪.৩৫ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানানয় দেশে করোনায় মৃতের হারের ৭০ শতাংশের মৃত্যুর কারণ কো-মর্বিডিটি। এমনকি আইসিএমআরেরও একই দাবি।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube