করোনার সংক্রমণ রুখতে এবার উত্তরপ্রদেশ-সহ ৪ রাজ্যে কেন্দ্রীয় দল

নিউজটাইম ওয়েবডেস্ক : চার রাজ্যের পর করোনা রুখতে ফের আরও ৪ রাজ্যে কেন্দ্রীয় দল পাঠালো দিল্লি। উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, ছত্তিশগড় ও  পঞ্জাবে এই বিশেষ কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে রবিবার। গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার হরিয়ানা, রাজস্থান, গুজরাট এবং মণিপুরে এই দল পাঠিয়েছে। 

তারপরও দেশে করোনা আক্রান্তের সংখ্যায় কোনও লাগাম পড়াতে না পারায় সারা দেশের আরও বেশ কয়েকটি রাজ্যে এই টিম পাঠাবার পরিকল্পনা ছিল। অবশেষে এদিন আরও চারটি রাজ্যে এই দল পাঠাবার সিদ্ধান্ত নেওয়া হল। জানা গিয়েছে, এই দলগুলির প্রতিটিতে ৩ জন সদস্য রয়েছেন। সংশ্লিষ্ট রাজ্য ঘুরে তারপর তারা কেন্দ্রকে এই নিয়ে রিপোর্ট দেবেন।

জানা গিয়েছে, এই তিন সদস্যের দলগুলি মূলত বেশি সংক্রামিত জেলাগুলি পরিদর্শন করবে এবং সংক্রমণ, নজরদারি, পরীক্ষা, সংক্রমণ রোধ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে রাজ্যকে সহায়তা করবে। একইসঙ্গে কেন্দ্রের তরফ থেকে যা সহায়তা করার প্রয়োজন তা করা হবে।

কেন্দ্রীয় দলগুলি সময় মতো রোগ নির্ণয় ও কোয়ারেন্টিনে রাখার কার্যকর ভাবে পরিচালনার ক্ষেত্রেও গাইডলাইনও জানাবে। সরকারী তথ্যে দেখা গিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে করোনভাইরাস রোগীর সংখ্যা ৪৫,২০৯ টি বেড়েছে এবং সংক্রমণের মোট সংখ্যা ৯১ লক্ষে দাঁড়িয়েছে।

হরিয়ানার গুড়গাঁও, ফরিদাবাদ এবং উত্তর প্রদেশের গৌতমবুদ্ধ নগরে প্রশাসন দিল্লি থেকে আলসা লোকদের র‍্যাপিড টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও পরে সমগ্র উত্তরপ্রদেশ জুড়েই এই র‍্যাপিড পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ দিল্লি থেকে যারাই উত্তরপ্রদেশে আসবেন সকলকেই এই র‍্যাপিড পরীক্ষা করে রাজ্যে ঢুকতে হবে। নতুবা উত্তরপ্রদেশে প্রবেশ নিষেধ রয়েছে।

রাজস্থানের বেশ কয়েকটি শহর, যেমন- যোধপুর, কোটা, বিকানির, উদয়পুর, আজমেঢ়, আলওয়ার, ভিলওয়ারা এবং রাজধানী জয়পুর-সহ রাজ্যের প্রায় সব এলাকাতেই নৈশকালীন কার্ফু জারি করা হয়েছে। রাত ৮ টা থেকে সকাল ৬ টার মধ্যে জরুরি পরিষেবা সরবরাহকারী ব্যতীত অন্য কাউকে রাস্তায় বেরোতে দেওয়া হবে না। ইতিমধ্যে গুজরাতও এই একই সিদ্ধান্ত নিয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube