করোনার থাবা সলমান খানের বাড়িতে

নিউজটাইম ওয়েবডেস্ক : এবার করোনার থাবা বলিউড তারকা সলমান খানের বাড়িতে। তাঁর ব্যক্তিগত গাড়ির চালক এবং দুই কর্মচারীর করোনা পজিটিভ। এই খবর পাওয়ার পরই সুলতান আইসোলোশনে। আগামী ১৪ দিন সল্লু ভাই সপরিবারে আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন তিনি।

তাঁর চালক ও দুই কর্মী ‌যাদের করোনা পজিটিভ তাঁদের চিকিৎসার সমস্ত ভার নিয়েছেন তারকা নিজে। সামনেই তাঁর বাবা-মা সলমা ও সালিম খানের বিবাহবার্ষিকী, এই উপলক্ষ্যে বিরাট অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি মাথায় রেখে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে তারকার পরিবারের পক্ষ থেকে।

গত মার্চ মাসে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গোটা দেশ জুড়ে লকডাউন ঘোষণা করা হয়। এই সময় থেকেই সলমান পরিবার সহ তাঁর পানভেলের ফার্ম হাউসে চলে ‌যান। এই ফার্ম হাউসে তিনি ‌যে একেবারে ছুটি কাটিয়েছেন তাও নয়। লকডাউনে তিনি চাষআবাদও শুরু করেছেন তাঁর নিজের ফার্ম হাউসে।  এর সাথে সাথে তিনি তাঁর বাড়ি থেকে কোভিড সম্পর্কিত সচেতনতা মূলক ভিডিও ও গান গেয়ে রিলিজ করেছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube