দেশে ফের করোনার দাপট, দৈনিক সংক্রমণ ছাড়াল ৪৫ হাজার

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের দেশে করোনায় দৈনিক সংক্রমণ বাড়ল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৫৭৬ জন। সবমিলিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৮৯ লক্ষ ৫৮ হাজার ৪৮৪ জন।

দেশে করোনায় নতুন করে ৫৮৫ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে ভাইরাসে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫৭৮। স্বাস্থ্য় ও পরিবারকল্য়াণ মন্ত্রকের পরিসংখ্য়ান অনুসারে এ তথ্য় মিলেছে।

সংক্রমণের মধ্য়েই সুস্থতার হারে স্বস্তি মিলছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা-মুক্ত হয়েছেন ৪৮ হাজার ৪৯৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট সুস্থ হয়েছেন ৮৩ লক্ষ ৮৩ হাজার ৬০৩ জন।

দেশে অ্য়াক্টিভ কেসের সংখ্য়া দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৩০৩ জন। আইসিএমআর সূত্রে খবর, ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১২ কোটি ৮৫ লক্ষ ৮ হাজার ৩৮৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল ১০ লক্ষ ২৮ হাজার ২০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube