আধার বা ভোটার কার্ড ব্যতীত হবে না করোনা পরীক্ষা, সীদ্ধান্ত কলকাতা পৌরসভার

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা পরীক্ষার জন্যে এখন থেকে সঙ্গে রাখতে হবে আধার বা ভোটার কার্ড, জানালো কলকাতা পৌরসভা। হোম আইসোলেশনে থাকা রোগীদের হদিস পেতে বেগ পেতে হচ্ছে বলেই এই ব্যবস্থা। করোনা পরীক্ষার পর বহু মানুষ অন্যত্র চলে গেছেন ফলে তাঁদের খোঁজ পায়নি কলকাতা পৌরসভা। এমনকি এমন বহু মানুষ আছে ‌যাঁরা সরকারি ল্যাবে পরীক্ষা করার পরও নিজেদের সঠিক ঠিকানা না দেওয়ায় তাদের বাড়ি বা আশএ পাশের এলাকা স্যানিটাইজ করতে পারেনি পৌরসভার কর্মীরা। 

প্রশাসনের উদ্বেগের কারণ, এই সমস্ত রোগীর পরিবার ও প্রতিবেশীরা। এই সমস্ত কোভিড পজিটিভ রোগীদের শারীরিক অবস্থা সম্পর্কে অবগত নন তাঁরা। এর ফলে বহু সংখ্যক মানুষের সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকবে। এমন বহু সংখ্যক করোনা রোগী পরীক্ষা করার পর তাঁদের পরিবারকে সুরক্ষিত রাখার জন্যে নিজের বাড়ি থেকে অন্যত্র চলে গেছেন। এরফলে তাঁদের হদিস পাওয়া ‌যায়নি। দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা, পাটুলী, ঠাকুরপুকর, নেতাজীনগরের মত জায়গা থেকে এসেছিলেন এই সমস্ত রোগীরা। 

কলকাতা পৌরসভার তরফ থেকে জানানো হয় পূর্বে করোনা পজিটিভ রোগীদের বাড়িতে থাকার কারণে পরিবারের অন্যান্য সদস্যদের কোভিড সংক্রমণের ঘটনা থাকায় এই বিষয়ে আরও বেশই উদ্বীগ্ন তারা। এর আগে প‌র্যন্ত করোনা পরীক্ষার জন্যে কোনো রকম আইডি প্রুফ প্রয়োজন ছিল না বলে বহু মানুষের পজিটিভ হওয়া সত্ত্বেও তাঁদের পরিবারের লোককে আইসোলেশনে রাখার ও তাঁদের আশপাশের অঞ্চল স্যানিটাইজ করার কাজ করা সম্ভব হয়নি। এই ঘটনা অত্যন্ত অনভিপ্রেত।

পুজোর সময় থেকে কলকাতায় পৌরসভা পরিচালিত সমস্ত ল্যাবে আইডি প্রুফের নিয়ম শুরু হয়েছে, তবে এর আগেও ‌যে সহস্রাধিক মানুষ করোনা পরীক্ষা করছিলেন তাদের হদিস পায়নি কলকাতা পৌরসভা। কলকাতা পৌরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর দেবব্রত মজুমদার জানান, গল্ফগ্রীন, পাটুলী ও বিজয়গড়ের ঘটনা দেখার পর আমরা এই নিয়ম এর কড়াকড়ি করেছি, আধার বা ভোটার কার্ড ছাড়া ল্যাবে এলে পরীক্ষা করা হচ্ছেনা।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube