নিউজটাইম ওয়েবডেস্ক :
রাতের অন্ধকারে কাটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল বেশ কয়েকজন পাকিস্তানি জঙ্গি। কিন্তু তাঁদের পরিকল্পনা বানচাল করল ভারতীয় সেনা। গতকাল রাত ১টা নাগাদ কুপওয়ারার মাচিল সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের ঢুকতে দেখা যায়। এরপরেই নিরাপত্তা বাহিনী হামলা চালায় তাঁদের ওপর। আর তাতেই মৃত্যু হয় ৩ জঙ্গির। অপরদিকে এক বিএসএফ জওয়ান এবং ২ সেনা আধিকারিক শহিদ হন এই অপারেশনে।
জানা যাচ্ছে, অনুপ্রবেশকারীদের থামাতে গিয়ে লাগাতার গুলিবর্ষণ চালায় সেনাকর্মীরা। আর তখনই এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। অন্যদিকে সন্ত্রাসীদের গুলিতে গতকালই শহিদন এক বিএসএফ কর্মী। এই গুলি বিনিময় চলে রবিবার সকাল পর্যন্ত। আর তাতেই দুপক্ষের রক্ত ঝড়ে। তবে ভারতীয় সেনার পক্ষ থেকে শক্তি বেশি থাকায় ব্যাকফুটে চলে যায় জঙ্গিরা। সেই কারণে বাধ্য হয়ে তাঁরা এলাকা থেকে চম্পট দেয়।
এদিকে মৃত জঙ্গিদের থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ব্যাগ এবং আধুনিক অস্ত্রশস্ত্র। সেগুলি বাজেয়াপ্ত করে খতিয়ে দেখা হচ্ছে। তবে তাঁরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সেই সঙ্গে গোটা এলাকায় চিরুণি তল্লাশি শুরু করেছেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। কারণ তাঁদের আন্দাজ অনুপ্রবেশকারীরা ওই এলাকার আশেপাশেই লুকিয়ে রয়েছে। অন্যদিকে শহিদ জওয়ানদের মধ্যে মৃত বিএসএফ কর্মীর নাম সুদীপ সরকার। তবে দুই আধিকারিকের পরিচয় এখনও সামনে আনেনি ভারতীয় সেনা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

