​দেশে মোট আক্রান্তের সংখ্যা পেরোল ৮২ লক্ষের গণ্ডি

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে দৈনিক কোভিড আক্রান্তের হার কখনও কমছে, কখনও আবার বাড়ছে। এই ওঠানামার মাঝেই দেশে মোট করোনা কেসের সংখ্যা কিন্তু এবার ৮২ লক্ষের ঘর পেরিয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ২৩১ জনকে নিয়ে মোট কেসের সংখ্যা পৌঁছাল ৮২ লক্ষ ২৯ হাজার ৩১৩-তে। যদিও দৈনিক আক্রান্তের সংখ্যা গতকালের থেকে বেশ কিছুটা কমেছে।

এদিকে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে এদিন। গত ২৪ ঘন্টায় ৪৯৬ জনের মৃত্যু হয়েছে মারণ ভাইরাসে। যার ফলে দেশে ডেথ কাউন্ট বেড়ে হয়েছে ১ লক্ষ ২২ হাজার ৬০৭। অন্যদিকে এদিন সুস্থতার গ্রাফ খুব একটা বাড়েনি। গতকাল রাত ১২টা অবধি করোনামুক্ত জীবন ফিরে পেয়েছেন ৫৩ হাজার ২৮৫ জন। যার ফলে মোট রিকভারি গ্রাফ বেড়ে হয়েছে ৭৫ লক্ষ ৪৪ হাজার ৭৯৮। সবমিলিয়ে ভারতে অ্যাকটিভ কেসের সংখ্যা কমে এসেছে ৫ লক্ষ ৬১ হাজার ৯০৮।

রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রে ফের সংক্রমণে সংখ্যা ছাপিয়ে গেল সুস্থতার হারকে। অন্যদিকে কেরলে ক্রমেই বেড়ে চলেছে কোভিড কেসের গ্রাফ। গত ২৪ ঘন্টায় এই রাজ্যে ৭ হাজার ২৫ জন সংক্রমিত হয়েছেন মারণ ভাইরাসে। যার ফলে মোট কোভিড কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৪০ হাজার ১৩০। অন্যদিকে অবশ্য গত একদিনে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫১১ জন। কেরলের পরেই দ্বিতীয় স্থানে এবার উঠে এসেছে মহারাষ্ট্রের নাম।

রাজধানীতে গতকাল রাত ১২টা পর্যন্ত নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৬৪ জন। যার ফলে কোভিড কেসের সংখ্যা এই রাজ্যে বেড়ে হয়েছে ৩ লক্ষ ৯২ হাজার ৩৭০। অন্যদিকে দিল্লিতে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন মাত্র ৪ হাজার ১৫৯ জন। এদিকে তৃতীয়তে মহারাষ্ট্রের নাম নেমে এলেও আক্রান্তের সংখ্যা কিন্তু বেশ খানিকটা বেড়েছে। গত ২৪ ঘন্টায় মারাঠাভূমে ৫ হাজার ৩৫৯ জন সংক্রমিত হলেও সুস্থ হয়েছেন ৩ হাজার ৭২৬ জন। সবমিলিয়ে এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ১৬ লক্ষ ৮৩ হাজার ৭৭৫-এর ঘর।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube