কেষ্টপুরে ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : সবার ভাগ্যের পূর্বাভাস তিনি করতে পারতেন। কিন্তু নিজের ভাগ্যে যে অগ্নিকাণ্ড রয়েছে, সেটাই বুঝতে পারেননি জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী। কেষ্টপুর সমর সরণিতে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে তাঁর মৃত্যু হল। 

রবিবার সকালে তাঁর বসতবাড়ির দোতলায় আগুন লাগে। বাড়ি থেকে বেরোতে পারেননি জনপ্রিয় জ্যোতিষী। পরে তাঁর পুড়ে যাওয়া দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ই এম বাইপাসের উপর এক হাসপাতালে। চিকিৎসকরা জানান, আগুনে শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে মৃত্যু হয়েছে জ্যোতিষীর।

এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ জয়ন্ত শাস্ত্রীর কেষ্টপুরের বাড়ি থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। প্রতিবেশীরা তাই দেখে হইচই শুরু করেন। ধোঁয়ার ফলে ভেতরের কিছু দেখা যাচ্ছিল না। খবর দেওয়া হয় কেষ্টপুর থানায়। পুলিশ দমকলেও খবর দেয়। তার আগে স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের ২টি ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছয়। 

ঘরের দরজা ভেঙে জ্যোতিষীকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তবে ততক্ষণে ধোঁয়া এবং আগুনের তাপে অচৈতন্য হয়ে পড়েছিলেন জয়ন্ত শাস্ত্রী।

প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী, স্ত্রীকে নিয়ে কেষ্টপুরের এই বাড়িতে থাকতেন জ্যোতিষী। সম্প্রতি কৃষ্ণনগরে তাঁর স্ত্রী বাপের বাড়িতে গিয়েছেন। তাই শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন খ্যাতনামা জ্যোতিষী। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান দমকল কর্মীদের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube