বোনাসের ঘোষণা কেন্দ্রের, দশমীর আগেই সরাসরি টাকা পাবেন সরকারি কর্মচারীরা

নিউজটাইম ওয়েবডেস্ক : উৎসবের মরশুমে বোনাসের দাবিতে ক্রমশ চাপ বাড়ছিল। আগামিকাল (বৃহস্পতিবার) দেশজুড়ে দু’ঘণ্টার ধর্মঘটেরও ডাক দিয়েছে রেলকর্মীদের একটি সংগঠন। অন্যান্য অংশের কর্মচারীদের মধ্যেও ক্ষোভের মাত্রা বাড়ছিল। তারইমধ্যে পঞ্চমীতে সরকারি কর্মচারীদের জন্য ৩,৭৩৭ কোটি টাকার বোনাসে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

বুধবার দুপুরে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘২০১৯-২০ অর্থবর্ষের জন্য প্রোডাক্টিভিটি এবং নন-প্রোডাক্টিভিটি বোনাসে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার ফলে ৩০ লাখের বেশি নন-গেজেটেড সরকারি কর্মচারী লাভবান হবেন এবং সেই ঘোষণার জন্য খরচ পড়বে ৩,৭৩৭ কোটি টাকা।’

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দশমীর আগেই সরাসরি সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই বোনাসের টাকা পৌঁছে যাবে। অর্থাৎ আগামী সোমবারের মধ্যেই উৎসবের মরশুমে বোনাস পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা। জাভড়েকর বলেন, ‘এর ফলে বাজারে চাহিদা বৃদ্ধি পাবে।’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube