নিউজটাইম ওয়েবডেস্ক : দুর্গাপুজোর রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল ফোরাম ফর দুর্গোৎসব কমিটি। আদালত সূত্রে খবর, আবেদন গ্রহণ করা হয়েছে। সেটির শুনানির জন্য সবপক্ষকে নোটিশ দিয়ে আগামিকাল (পঞ্চমী) হাইকোর্টে আসতে বলা হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে এবার পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। রায়ে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রাজ্যের সব পুজো মণ্ডপকে ‘নো এন্ট্রি’ জোন হিসেবে ঘোষণা করতে হবে। মণ্ডপের বাইরে ব্যারিকেড করতে হবে। সেখানে কোনও দর্শনার্থী ঢুকতে পারবেন না। মামলাকারীদের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ‘কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে জনস্বার্থ মামলা শুনছিল, সেটির রায়ে প্রতিটি পুজো মণ্ডপের বাইরে ব্যারিকেড করার নির্দেশ দিয়েছে। বড় মণ্ডপের ক্ষেত্রে কমপক্ষে ১০ মিটার দূরে ব্যারিকেড করতে হবে। ছোটো মণ্ডপের ক্ষেত্রে ব্যারিকেডের দূরত্ব হবে পাঁচ মিটার।’ তিনি আরও বলেন, ‘ছোটো মণ্ডপে ১৫ জন সদস্যকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বড় মণ্ডপের ক্ষেত্রে সেই সংখ্যাটি সর্বোচ্চ ২৫। যাঁরা প্রবেশ করতে পারবেন, আগেভাগে তাঁদের ঠিক করতে হবে এবং নিয়মিত পরিবর্তন করা যাবে না। পুজো উদ্যোক্তাদের সেই নামের তালিকা দেখাতে হবে।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

