নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বের মধ্যে সব থেকে বেশি ঘূর্ণীঝড় প্রবণ এলাকা হিসাবে আগেই চিহ্নিত হয়ে গিয়েছে উপমহাদেশের দক্ষিন পূর্বাংশ। একই সঙ্গে বিশ্ব উষ্ণায়নের জেরে ও উপমহাদেশের দক্ষিন পূর্বাংশ জুড়ে সাগরের তীরে থাকা দেশগুলিতে জনসংখ্যার হার ক্রমশই বাড়তে থাকায় সাগরের জলস্তরও ক্রমশ উষ্ণ হয়ে উঠছে। সব মিলিয়ে বঙ্গোপসাগর, আন্দামান সাগর ও ভারত মহাসাগর এলাকা ক্রমশ ঘূর্ণীঝড় প্রবণ হয়ে উঠছে। সেখানে একের পর এক নিম্নচাপের জন্ম হচ্ছে যার মধ্যে কিছু ঘূর্ণীঝড় হচ্ছে বা কিছু অতিগভীর নিম্নচাপ হয়ে স্থলভূমিতে আছড়ে পড়েছে। চলতি বছরই আম্ফান এসে ধাক্কা দিয়েছে বাংলাকে। আর সাম্প্রতিক কালে অন্ধ্র ও তেলেঙ্গানায় যে অত ভারী বৃষ্টি ও বন্যা দেখা যাচভহে তার মূলে রয়েছে একটু অতি গভীর নিম্নচাপ। আর এই সব নিম্নচাপের ঘনঘটায় এখনও পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় নিতে পারেনি। এবার আগামী সোমবার আরও একটি নিম্নচাপ দানা বাঁধতে চলেছে বঙ্গোপসাগরের বুকে। এর অভিমুখ অন্ধ্র-ওড়িশা উপকূল হলেও বাংলায় বারিধারা ঝরবে পুজোর মধ্যেই।
দিল্লির মৌসম ভবন জানিয়েছে সোমবার মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ দানা বাঁধবে। তা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয় বুধবার কী বৃহস্পতিবার অন্ধ্র-ওড়িশা সীমান্ত ছুঁয়ে স্থলভূমিতে প্রবেশ করবে গভীর নিম্নচাপ হিসাবে। এর জেরে উত্তর অন্ধ্র ও দক্ষিন ওড়িশায় ভালো বৃষ্টি হবে। বাংলায় এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়বে না। কিন্তু এই নিম্নচাপের কারনে মৌসুমি অক্ষরেখা অনেকটাই নীচে নেমে আসবে। তার জেরে তা সাগর থেকে জলীয় বাষ্প টানতে সক্ষম হলে পুজোর মধ্যে বাংলায় বিশেষ করে দক্ষিনবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে। তবে সবটাই নির্ভর করবে ওই অক্ষরেখা কতটা জলীয় বাষ্প টানতে সক্ষম হয় তার ওপরে। সাধারঞ বর্ষা বিদায়ের মুহুর্তে মৌসুমি অক্ষরেখা দুর্বল হয়ে পড়ে। তারওপর সাগরে নিম্নচাপ থাকায় সেটিও সাগর থেকে জলীয় বাষ্প টানবে। এর ফলে এই অক্ষরেখা কতখানি জলীয় বাষ্প টানতে পারবে সেই নিয়ে প্রশ্ন থেকেই যায়।
তবে আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকদের ধারনা পুজোর সময় ষষ্ঠী থেকে অষ্টমী এই মৌসুমি অক্ষরেখার হাত ধরে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে। সেই বৃষ্টি একনাগাড়ে না চললেও দ ফায় দফায় হবে। আবার নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমে মাঝারি মাপের বৃষ্টি হতে পারে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দুই দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টি হলেও হতে পারে।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

