হাথরাস গণধর্ষণকাণ্ডের তদন্তের দায়িত্বে সিবিআই

নিউজটাইম ওয়েবডেস্ক : নির্যাতিতার পরিবারের আবেদনের কোনও মূল্যই দিল না উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সুপারিশ অনুযায়ী হাথরাস গণধর্ষণকাণ্ডের তদন্তের দায়িত্ব নিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জানা যাচ্ছে গত শনিবারেই উত্তরপ্রদেশ পুলিশের থেকে তদন্তের দায়িত্ব নিল সিবিআই আধিকারিকরা। যদিও তরুণীর পরিবারের তরফ থেকে অবশ্য বিচারবিভাগীয় তদন্তের আর্জি জানানো হয়েছিল। কিন্তু তাঁদের কথা কানেই তোলেনি যোগী সরকার।

গত ১৫ সেপ্টেম্বর হাথরাসের দলিত তরুণীকে ধর্ষণ করে মেরে ফেলার চেষ্টা করে চার যুবক। কিন্তু স্থানীয়দের তৎপরতায় তাঁকে তড়িঘড়ি দিল্লি হাসপাতালে ভর্তি করানো হয়। দিনকয়েক হাসপাতালের বেডে লড়াইয়ের পর অবশেষে গত ৩০ সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর। এরপর থেকেই শুরু রাজ্যের পুলিশ প্রশাসন অভিযুক্তদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হ্যাঁ, যেমনটা আন্দাজ করা গিয়েছিল তেমনটাই হচ্ছে এখন যোগীরাজ্যে। অভিযুক্তদের নির্দোষ প্রমাণ করিয়ে নির্যাতিতার পরিবারকেই অনার কিলিংয়ে ফাঁসাচ্ছে উত্তরপ্রদেশের প্রশাসন। এদিন হিন্দি ভাষায় একটি চিঠি লিখে সন্দিপ ঠাকুর দাবি করেছে, ওইদিন সে মেয়েটির সঙ্গে মাঠে দেখা করতে গিয়েছিল। তাঁর সঙ্গে ছিল তিন বন্ধু। সেই সময় তাঁর মা এবং ভাই আসে। এরপর তরুণী তাঁকে চলে যেতে বললে সে বাড়ি ফিরে আসে।

অভিযুক্তের কথায় পরে না কি সে জানতে পারে তরুণীর মা এবং ভাই মারধর করেছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে সে ভর্তি রয়েছে। সে চিঠিতে জানায়, আমি বা আমার কোনও বন্ধুই মেয়েটির গায়ে হাত তুলিনি। এমনকি কোনওরকমের অন্যায় আচরণও করা হয়নি। ওই পরিবার আমাদের মিথ্যাভাবে ফাঁসাচ্ছে। পুলিশ তদন্ত করলেই পুরোটা জানতে পারবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube