বেলগাছিয়া স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ, হাসপাতালে তরুণী, ছুটির দিনে ব্যাহত পরিষেবা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা পরিস্থিতিতে কলকাতায় মেট্রো পরিষেবা চালু হওয়ার পর ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। রবিবার ছুটির দিন সকালে বেলগাছিয়া স্টেশনের ঘটনা। এদিন সকাল ১১টা ৩৫ মিনিট নাগাদ নোয়াপাড়াগামী মেট্রোর সামনে লাইনে ঝাঁপ দেন এক তরুণী। তা দেখে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক কষেন মেট্রোর চালক।

মেট্রো কর্তৃপক্ষ তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করে তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন। কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, আপাতত আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী। এই ঘটনার জেরে এদিন বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।

উল্লেখ্য, ইতিমধ্যে মেট্রোর লাইনে আত্মহত্যা রুখতে স্ক্রিন ডোরের ব্যবস্থা করেছে মেট্রো কর্তৃপক্ষ। যা আপাতত ইস্ট–ওয়েস্ট মেট্রোর সব স্টেশনে বসানো হচ্ছে। কী এই স্ক্রিন ডোর?‌ স্টেশনে যতক্ষণ ট্রেন থাকবে না ততক্ষণ বন্ধ থাকবে এই স্ক্রিন ডোর৷ এর জেরে কেউ লাইনে নামতে বা ঝাঁপ দিতে পারবে না৷ ট্রেন ঢুকলেই কামরার দরজা এবং স্ক্রিন ডোর একসঙ্গে খুলবে৷ নির্দিষ্ট সময় পার হলেই দরজা দুটি আবার একসঙ্গে বন্ধ হয়ে যাবে৷ পরের ট্রেন না আসা পর্যন্ত প্ল্যাটফর্মের স্ক্রিন ডোর বন্ধ থাকবে৷

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube