নিউজটাইম ওয়েবডেস্ক : বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে স্থানীয় তৃণমূল নেতা নজির খানকে গ্রেফতার করল সিআইডি। মঙ্গলবার তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। বুধবার ভোরে তাঁকে খাতায় কলমে গ্রেফতার দেখানো হয়। গোয়েন্দাদের দাবি, মণীশ খুনে প্রত্যক্ষভাবে জড়িত নজির খান। এই নিয়ে ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৩।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, মণীশ শুক্ল খুনের আগে এলাকায় নজরদারি চালিয়েছিল নজির খান। দুষ্কৃতীদের এলাকায় কোথায় কী ঘটছে তার বিস্তারিত বিবরণ লাগাতার দিয়েছিলেন তিনি। তবে হামলাকারীদের মধ্যে নজির ছিলেন কি না তা এখনো নিশ্চিতভাবে জানাতে পারেননি তদন্তকারীরা। রবিবার রাতে টিটাগড় থানার কাছে খুন হন বিজেপি নেতা মণীশ শুক্ল। ২টি বাইকে ৪ দুষ্কৃতী এসে মণীশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরদিন CID-কে ঘটনার তদন্তভার দেয় রাজ্য সরকার। মণীশ খুনে ইতিমধ্যে খুররম ও গুলাব শেখ নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ১৪ দিনের জন্য হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, খুররমের বাবাকে হত্যায় অভিযুক্ত ছিলেন মণীশ। সেজন্য জেলবন্দিও ছিলেন তিনি। বাবার হত্যার বদলা নিয়ে বিহার থেকে শার্প শ্যুটার ভাড়া করে মণীশকে খুন করিয়েছে খুররম। তবে নিহত বিজেপি নেতার বাবা চন্দ্রমণি শুক্ল যে অভিযোগ দায়ের করেছেন তাতে অভিযুক্ত করা হয়েছে টিটাগড়ের পুরপ্রধান প্রশান্ত চৌধুরী ও বারাকপুরের বিদায়ী পুরপ্রধান উত্তম দাসকে। মঙ্গলবার দায়ের করা সেই FIR-এ রয়েছে মোট ৭ জনের নাম। তার মধ্যে রয়েছে ধৃত খুররমের নামও।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

