নিউজটাইম ওয়েবডেস্ক : একমাসের বেশি সময় ধরে দেশে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুসারে ভারতে গত ২৪ ঘন্টায় ৭২ হাজার ৪৯ জন আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। যদিও দৈনিক সুস্থতার সংখ্যা অবশ্য ভালই বেড়েছে এদিন। ৮২ হাজার ২০৩ জনকে নিয়ে রিকভারি রেট বেড়ে হয়েছে ৫৭ লক্ষ ৪৪ হাজার ৬৯৩। অন্যদিকে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৭ লক্ষ ৫৭ হাজার ১৩১।
অন্যদিকে দেশে মৃতের সংখ্যাও এদিন নিম্নমুখী রয়েছে। গত ২৪ ঘন্টায় ৯৮৬ জনকে ডেথ গ্রাফ বেড়ে হয়েছে ১ লক্ষ ৪ হাজার ৫৫৫। সবমিলিয়ে অ্যাকটিভ কেসের গ্রাফ এখন নিম্নমুখী। ৯ লক্ষ ৭ হাজার ৮৮৩ সক্রিয় রোগীর মধ্যে করোনামুক্ত জীবন ফিরে পেয়েছেন অতিরিক্ত ১১ হাজার ১৪০। যা নিঃসন্দেহে ইতিবাচক লক্ষণ। রাজ্যগুলির মধ্যে প্রথম তিন রাজ্যে করোনা পরিস্থিতি আপাতত কিছুটা নিয়ন্ত্রণে। যদিও অন্য রাজ্যগুলির তুলনায় কর্নাটকে সংক্রমণের হার অনেকটাই কমেছে। গতকাল রাত ১২টা পর্যন্ত কর্নাটকে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৯৩ জন। যার ফলে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৬ লাখ ৫৭ হাজার ৭০৫। যদিও মোট আক্রান্তের সংখ্যার নিরিখে তৃতীয়তে রয়েছে দক্ষিনের এই রাজ্য। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে দ্বিতীয়তে রয়েছে অন্ধ্রপ্রদেশ। গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৭৯৫ জনকে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লক্ষ ২৯ হাজার ৩০৭। যদিও মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি গত কয়েকদিন পর্যন্ত খুব একটা উন্নতি হয়নি। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত মারাঠাভূমে ১২ হাজার ২৫৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লাখ ৬৫ হাজার ৯১১। মোট সংক্রমণের বিচারে রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে রয়েছে মারাঠাভূম।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

