নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ১৫ অক্টোবর (বৃহ্স্পতিবার) থেকে দেশজুড়ে ধাপে ধাপে খুলতে চলেছে স্কুল ও কোচিং সেন্টার। তার আগে সেই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ত
সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেন, ‘কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের জারি করা এসওপির (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) উপর ভিত্তি করে স্কুল খোলার ক্ষেত্রে স্বাস্থ্য ও সতর্কতামূলক ব্যবস্থার জন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নিজেদের এসওপি তৈরি করবে। স্থানীয় পরিস্থিতি এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সেই এসওপি গ্রহণ করতে পারে।’ কী কী নির্দেশিকা জারি করা হয়েছে, দেখে নেওয়া যাক: ১) স্কুল খোলার পর দু’তিন সপ্তাহ পর্যন্ত কোনও পরীক্ষা নেওয়া যাবে না। অনলাইন ক্লাসে উৎসাহ প্রদান করতে হবে। ২) অভিভাবকদেের লিখিত অনুমতি থাকলে তবেই স্কুলে যেতে পারবে পড়ুয়ারা। উপস্থিতির ক্ষেত্রে শিথিলতা থাকবে। কড়াকড়ি করা হবে না। স্কুলে যাওয়ার পরিবর্তে পড়ুয়ারা অনলাইন ক্লাসও করতে পারবে। ৩) যে পড়ুয়া ও শিক্ষকরা কনটেনমেন্ট জোনে থাকেন, তাঁরা আগামী সপ্তাহ থেকে স্কুলে আসতে পারবেন না। ৪) স্কুলে ঢোকার আগে পড়ুয়া ও শিক্ষকদের বাধ্যতামূলকভাবে দেহের তাপমাত্রা মাপতে হবে। স্কুলের প্রবেশপথে থার্মাল স্ক্যানার থাকবে। যদি সম্ভব হয়, তাহলে স্কুলে ঢোকা ও বেরনোর জন্য পৃথক গেটের বন্দোবস্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। ৫) পড়ুয়া, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মাস্ক পরে স্কুলে যেতে হবে। তা সারাক্ষণ পরে থাকতে হবে। বিশেষত ক্লাসে থাকার সময়, দলগতভাবে কোনও কাজের সময় বা ল্যাবে কাজ করার সময় বা লাইব্রেরিতে বই পড়ার সময় মাস্ক পরতে হবে। এক আধিকারিক জানিয়েছেন, খাবার সময়েও পড়ুয়াদের মাস্ক পরে থাকতে হবে। শুধুমাত্র খাবার বা পানীয় জল খাওয়ার সময় তারা মাস্ক খুলতে পারবে। বে পরের সপ্তাহ থেকেই স্কুল খোলা হবে কিনা, সে বিষয়ে রাজ্যগুলিও সিদ্ধান্ত নিতে পারে বলে জানা হয়েছে। অর্থাৎ রাজ্যগুলি ১৫ অক্টোবর থেকে স্কুল নাও খুলতে পারে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

