মণীশ মৃত্যুর তদন্তভার হাতে নিল সিআইডি, রণক্ষেত্র টিটাগড়

নিউজটাইম ওয়েবডেস্ক : ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে সিআইডির হাতে তদন্তভার তুলে দিল রাজ্য সরকার। ইতিমধ্যেই সোমবার সকালে টিটাগড়ে গিয়ে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সিআইডি’র তদন্তকারীরা। তারপর একাধিক প্রত্যক্ষরদর্শীর সঙ্গে আঁরা কথা বলেন। তারপরে ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা।

জানা গিয়েছে, সিআইডি’র তদন্তকারীর নিহত বিজেপি নেতার বাড়িও যান। ইতিমধ্যেই ব্যারাকপুর কমিশনারেটের সিপি মনোজ বার্মা এলাক পরিদর্শনে যান। যদিও তিনি দাবি করেছেন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে গ্রেফতারি বা তদন্ত নিয়ে কিছু বলা সম্ভব নয়। কিন্তু তদন্ত এগোচ্ছে। যদিও বিজেপি সাংসদ অর্জুন সিং-এর দাবি, পুলিশের ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র দিয়েই মণীশকে খুন করা হয়েছে। এনআরএস হাসপাতালে মণীশের দেহের ময়নাতদন্ত হচ্ছে, সেখানেই রয়েছেন অর্জুন।

তবে বিজেপির দাবি, রাজ্য সরকারের সংস্থা সিআইডি দিয়ে এই তদন্ত করে কোনও লাভ নেই। কারণ, তাতে সঠিক দোষী ধরা পড়বে না। এর জন্য সিবিআই তদন্তের প্রয়োজন। মণীশের বাড়ি থেকে দুপুরেই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় সোজা ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাঁকে বিস্তারিত জানিয়ে সিবিআই তদন্তের দাবি জানান। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়, এই ঘটনা তৃণমূল ও পুলিশ একযোগে মিলে করেছে। এর বিহিত হওয়া প্রয়োজন।

যদিও এদিন সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দুপুরের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে টিটাগড় সংলগ্ন বিটি রোড। পুলিশের দিকে উড়ে আসতে থাকে ইট, পাথর। পুলিশের অভিযোগ টিটাগড়ের বিজেপি পার্টি অফিসের পেছন থেকে কৌটোবোমাও ছোঁড়া হয়। বেশ কয়েকজনকে এই কারণে গ্রেফতারও করা হয়। কিন্তু তারপরেও এলাকায় উত্তেজনা রয়েছে। ইতিমধ্যেই মণীশ শুক্লার মৃতদেহ এনআরএস হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হচ্ছে। কিন্তু সেখানেই ইচ্ছে করে দেরী করা হচ্ছে এই অভিযোগে মর্গের সামনেই বিক্ষোভ দেখান সাংসদ অর্জুন সিং। তবে মোটের উপর সমগ্র টিটাগড় ও ব্যারাকপুরের পরিস্থিতি অত্যন্ত থমথমে।

প্রশাসন মনে করছে, রাতে ময়নাতদন্তের পর যখন এই বিজেপি নেতার মৃতদেহ এলাকায় আসবে, তখন পরিস্থিতি ফের উত্তপ্ত হতে পারে। সেই কারণেই ইতিমধ্যেই সমগ্র এলাকাজুড়ে কড়া পুলিশি প্রহরা বসানো হয়েছে। নামানো হয়েছে র‍্যাফ, জলকামান সবই। এখন দেখার মণীশের দেহ এলে এলাকার পরিস্থিতি কতটা পরিবর্তন হয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube