নিউজটাইম ওয়েবডেস্ক : শান্ত মৃত্যু মামলায় অবশেষে চু়ড়ান্ত সিদ্ধান্তে এল সিবিআইয়ের ফরেন্সিক বিশেষজ্ঞের দল। টানা একমাসের বেশি সময় ধরে চলা তদন্তের পর অবশেষে এইমসের চিকিৎসক সুধীর গুপ্তার দল সিবিআইকে জানিয়ে দিল খুন নয়, আত্মহত্যা করেছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। যদিও এই নিয়ে এখন কোনও বিবৃতি জারি করা হয়নি, তবে সূত্র মারফত জানা যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এই নিয়ে রিপোর্ট পেশ করতে চলেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা।
যদিও এদিকে সুশান্ত সিং রাজপুতের বাবার আইনজীবী বিকাশ সিং কয়েকদিন আগেই দাবি করেছিলেন, ফরেন্সিক বিশেষজ্ঞের দলের এক সদস্য নাকি তাঁকে জানিয়েছিলেন সুশান্তকে নাকি গলা টিপে খুন করা হয়েছিল। কিন্তু সূত্রের খবর, ফরেন্সিক এক্সপার্টরা এই ধরণের কোনও কিছুই পাননি। ফলে গলা টিপে বা বিষক্রিয়ায় খুন তত্ত্ব তাঁরা কার্যত উড়িয়ে দিয়েছেন। যদিও চাঞ্চল্যকর এই রিপোর্ট প্রকাশের পর মুখে কুলুপ এটেছে প্রয়াত অভিনেতার পরিবার। প্রসঙ্গত, গত ১৪ জুন সকালে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। বাড়ির কর্মচারী এবং অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানি দাবি করেছিল, তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখেছিলেন। পরে মুম্বই পুলিশের পক্ষ থেকে অভিনেতার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করা হয়। কিন্তু অভিনেতার পরিবারের তরফ থেকে এই দাবি খারিজ করে খুনের অভিযোগ তোলেন। সুশান্তের বাবা কেকে সিং অভিনেত্রী রিহা চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর সু্প্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁরা তদন্তে নেমে অভিনেতা ফ্ল্যাটে বারংবার গিয়ে ক্রাইম সিনের পূনর্নিমান করেন এবং প্রত্যেক অ্যাঙ্গেল থেকে ইনভেস্টিকেশন করেন। এমনকি সুশান্তের বান্ধবী রিহা চক্রবর্তী ও তাঁর পরিবার সহ মোট ২০ জনকে লাগাতার জেরা করেন তদন্তকারী আধিকারিকরা। তবে কোনওভাবেই এখনও পর্যন্ত সিবিআই সুশান্তের মৃত্যুকে খুন বলে প্রমাণ করতে পারেনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

