নিউজটাইম ওয়েবডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ময়দানের বাদশা মজিদ বাসকর। সূত্রের খবর হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই তাঁকে হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। ইরাণের খোরামশায়ারে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
মজিদের ম্যানেজার জানিয়েছেন, প্রাথমিক পরিস্থিতি একেবারেই ভালো ছিলনা। শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল কিংবদন্তি ফুটবলারের। চিকিৎসকরাই জানিয়েছিলেন সেই কথা। এরপর সময়ের সাথে সাথে চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন মজিদ। আগামী ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে মজিদ বাসকরকে। জামশেদ নাসিরি এবং মজিদ বাসকর, আলিগড় বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয় যে কিংবদন্তি জুটির তারাই আশির দশকে দাপিয়ে বেরিয়েছেন ভারতীয় ফুটবল। দুজনেই এক এক সময়ে ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবের হয়ে খেলেছেন। নাসিরি ভারতে থেকে গেলেও ফের ইরাণে ফিরে যান মজিদ। কলকাতারই মানুষ হয়ে গিয়েছিলেন নাসির। তবে গত ২০১৯ এ ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপনের জন্য ভারতে আসেন মজিদ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

