উত্তরপ্রদেশের বলরামপুরে ধর্ষণ করে খুন দলিত মহিলাকে, গ্রেফতার দুই

নিউজটাইম ওয়েবডেস্ক : হাথরাস ঘটনার পুনরাবৃত্তি উত্তরপ্রদেশের বলরামপুরে। এখানে ধর্ষণ করে খুন করা হল ২২ বছরের এক দলিত কন্যাকে। বুধবার মারা যায় ধর্ষিতা ও কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টমর্টেমের পর তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। 

জানা গিয়েছে মঙ্গলবার তাঁর গ্রামের কাছে কলেজে ভর্তি হতে গিয়েছিলেন এই তরুণী।হাতে গ্লুকোজ ড্রিপ নিয়ে অনেক রাতে একটি রিক্সা করে বাড়ি ফেরে সে, বলে জানিয়েছেন বলরামপুর থানার এসপি, দেব রঞ্জন ভার্মা। 

ভার্মা জানান যে তরুণীর থেকে পরিবারের লোকেরা জানতে পারেন যে দুই য়ুবক তাঁকে ধর্ষণ করেছে ও বাধা দিতে যাওয়ায় শারীরিক অত্যাচার করেছে। পরিবারের লোকেরা তাঁকে স্থানীয় হাসপাতাল ও পরে বলরামপুর সদর হাসপাতালে নিয়ে যান যেখানে মৃত্যু হয় তরুণীর। 

পরিবারের লোকেরা অভিযোগ করেছিল যে তরুণীর হাত ও পা ভেঙে দেওয়া হয়েছিল যদিও পোস্টমর্টমে সেরকম কিছু পাওয়া যায় নি। মৃতার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গণধর্ষণ ও হত্যার চার্জ এনেছে পুলিশ। তদন্ত চলছে এই ঘটনায় অন্য কেউ যুক্ত আছে কি না, সেটা দেখার জন্য। ফার্স্ট ট্র্যাক কোর্টে এই  মামলার বিচার হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। 

হাথরাসে যেভাবে দলিত মহিলাকে খুন করে ধর্ষণ করা হয়েছে এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জোর জবরদস্তি করে শেষকৃত্য করার তাতে ইতিমধ্যেই চাপে যোগী আদিত্যনাথ। বলরামপুরের ঘটনা নিশ্চিত ভাবে যোগীর পুলিশের করুণ অবস্থা বেআব্রু করে দিল। 

 
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube