নিউজটাইম ওয়েবডেস্ক : সংসদে কৃষি বিল পাশ হওয়ার পর থেকেই বিরোধীদের চাপে কোনঠাসা মোদি সরকার। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে কৃষি বিল নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যে এরকমভাবে বিক্ষোভ ছড়াবে তা হয়তো কল্পনাও করতে পারেনি বিজেপি সরকার। আর সেই কারণেই কৃষি বিলে সুবিধা বোঝাতে প্রতিদিনই প্রায় বাক্য ব্যয় করতে হচ্ছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মন কি বাতেও তার ব্যতিক্রম হল না।
রবিবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মোদি জানান, যাদের মাটির সঙ্গে যোগ রয়েছে তাঁরা যে কোনও কঠিন পরিস্থিতি সহজেই মোকাবিলা করতে পারেন। করোনা সংকটকালে কৃষকরা যেভাবে দেশের পাশে দাঁড়িয়েছিল তা প্রশংসার যোগ্য। কোভিডের আবহে কৃষকরাই আমাদের আত্মনির্ভর হতে দেখিয়েছিল। ফলে আপনারা কোনও প্ররোচনায় পা দিয়ে নিজেদের সমস্যা ডেকে নিয়ে আসবেন না। বাজার থেকে সরকারি নিয়ন্ত্রণ সড়ে গেলে কৃষকরা সকলের কাছে ফসল বিক্রি করতে পারবেন। বিভিন্ন বেসরকারি সংস্থায় আনাজপাতি বিক্রি করতে পারলে আদপে চাষিদেরই লাভ করতে পারবেন। শুধু মান্ডির আশায় বসে থেকে ফসল নষ্ট করতে হবে না। এই মান্ডির জন্য কত কৃষকের ফসল নষ্ট হত। কিন্তু এখন তা হবে না। অতীতে কংগ্রেস সরকার কৃষকদের সাবলম্বী করার কথা ভাবতই না। সেই কারণে তাঁরা সরকারের বাইরে বেসরকারি সংস্থাগুলিকে ফসল বেঁচতে পারত না। আজ যে আত্মনির্ভর ভারতের ডাক দেওয়া হচ্ছে সেটার প্রয়োজনই পড়ত না, যদি গান্ধীজির আদর্শ নেমে অর্থনৈতিক নীতি মেনে চলা হত। কিন্তু তাঁরা সেসব কিছুই মানেনি। ফলে এই কৃষি বিল নিয়ে বিরোধীদের আপত্তি থাকবেই।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

