​লাল-হলুদ শিবিরে খুশির খবর,আইএসএলে একাদশতম দল ইস্টবেঙ্গল

নিউজটাইম ওয়েবডেস্ক : ”আইএসএল, আমরা আসছি”। লাল-হলুদ সমর্থকদের এমন হুঙ্কারই জানিয়ে দেয় সব কথা। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড- এর কর্ণধার নীতা আম্বানি রবিবার সকালে লাল-হলুদ সমর্থকদের দিলেন সেই সুখবর। তিনি ঘোষণা করলেন, ইন্ডিয়ান সুপার লিগে একাদশতম দল হিসাবে অন্তর্ভুক্ত হল ইস্টবেঙ্গল। লাল-হলুদ ক্লাব যে আইএসএল খেলছে তা অনেকদিন আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। নতুন স্পনসর পাওয়ায় কেটে গিয়েছল সমস্ত জটিলতা। তবে সরকারি ঘোষণার অপেক্ষায ছিল। রবিবার সকালে সেটাও হয়ে গেল।

ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর জানিয়ে নীতা বলেন, “ইস্টবেঙ্গল এবং ক্লাবের লক্ষ লক্ষ সমর্থককে আইএসএলে স্বাগত জানাতে পেরে খুব ভালো লাগছে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মতো ঐতিহ্যবাহী দুই ক্লাব ভারতীয় ফুটবলে ব্যাপক সম্ভাবনার দরজা খুলে দিল। বিশেষ করে রাজ্যের ফুটবল প্রতিভা উন্মেষে এটা একটা বড়ো ধাপ”।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube