পাকা ছিল বিয়ের কথা, দুর্ঘটনায় সব স্বপ্ন শেষ, নিউ টাউনে লরির ধাক্কায় মৃৃত যুগল

নিউজটাইম ওয়েবডেস্ক : সামনের বছরই ‌চার হাত এক হওয়ার কথা ছিল ওঁদের। এক লহমায় সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। নিউ টাউনে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দীপায়ন মুখোপাধ্যায় ও মেধা পাল। প্রতি শনিবারের মতো গতকালও ঘুরতে বেরিয়েছিলেন তাঁরা। খাওয়া–দাওয়া শেষে বাড়ি ফেরার পথে সল্টলেক থেকে চিনার পার্ক যাওয়ার রাস্তায় বিশ্ববাংলা গেটের কাছে দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, স্কুটিতে করে ফিরছিলেন বেসরকারি সংস্থার কর্মী দীপায়ন ও মেধা। পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি লরি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। রাস্তায় ছিটকে পড়েন দু’‌জনেই। ঘটনাস্তলে তড়িঘড়ি পৌঁছে তাঁদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘাতক লরির খোঁজ তল্লাশি শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ।

জানা গিয়েছে, বরানগর স্পোর্টিং ক্লাবের ক্রিকেট দলের অধিনায়ক দীপায়ন মুখোপাধ্যায় পেশায় আইটি কর্মী। বরানগরেই তাঁর বাড়ি। বেঙ্গালুরুর এক বেসরকারি সংস্থার কর্মী মেধা পালের বাড়ি বিরাটিতে। লকডাউনের শুরুতে তিনি বাড়ি ফেরেন। তার পর বাড়ি থেকেই চলছিল অফিসের কাজ। সামনের বছরই দু’‌জনের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু দুই পরিবারের সব পরিকল্পনা আর হবু দম্পতির সব স্বপ্ন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শেষ হয়ে গেল। এই মর্মান্তিক পরিণতি এখনও বিশ্বাস করতে পারছেন না পরিবারের সদস্যরা। কথা হারিয়েছেন দীপায়ন ও মেধার পরিচিত ও বন্ধুবান্ধবরাও।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube