নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডে একের পর এক তারকার শরীরে করোনার থাবা। এবার সামনে এলো অর্জুন কাপুরের করোনায় আক্রান্ত হওয়ার খবর।
রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের সামনে আনলেন সেই খবর। সম্প্রতি কোভিড টেস্ট করিয়েছেন তিনি। পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে পজিটিভ। খবর প্রকাশ্যে আসা মাত্রই ভক্তদের মধ্যে ছড়িয়েছে উদ্বেগ। বর্তমানে হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন অভিনেতা।
বেশ কয়েকদিন ধরে শরীরে অস্বস্তি থাকলেও ছিল না কোনও উপসর্গ। তাও কোভিড টেস্টের সিদ্ধান্ত নিয়েছিলেন অর্জুন কাপুর। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে লিখলেন, তিনি করোনা পজিটিভ। সকলকে খবরটা দেওয়া প্রয়োজন বলে তিনি জানালেন। চিন্তার কোনও কারণ নেই। তিতি অ্যাসেন্ট্রোমেট্টিক কেরিয়ার। বাড়িতেই রয়েছেন আইসোলেশনে। ডাক্তারের পরামর্শ মেনে চলছেন। শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন সকলের শুভ কামনাতে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

