নিউজটাইম ওয়েবডেস্ক : কোভিড-১৯- এ আক্রান্ত হয়েছিলেন জেনেলিয়া দেশমুখ। তবে আপতত সম্পূর্ন সুস্থ নায়িকা। শনিবার প্রথম নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনলেন রীতেশ পত্নী।২১ দিনের হোম আইসোলেশন পর্ব কাটিয়ে আবার পরিবারের সাথে একত্রিত হয়েছেন এই বলি নায়িকা । শনিবার তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে । তবে করোনার কোনও উপসর্গ ছিলো না জেনেলিয়ার, ইনস্টাগ্রাম পোস্টে এমনটাই জানিয়েছেন জেনেলিয়া।
নিজের ইনস্টার দেওয়ালে অভিনেত্রী জানিয়েছেন ২১ দিন আগে তাঁর রিপোর্ট পজিটিভ আসায় আইসোলেশনে যেতে বাধ্য হন তিনি । একাকীত্বের ভয়াবহতা খুব ভালো ভাবেই টের পেয়েছেন ‘ফোর্স’ নায়িকা, সেই অভিজ্ঞতাই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন জেনেলিয়া । ‘ কোনও গ্যাজেট , ইন্টারনেট, ডিজিটাল দুনিয়া বা কোনো বিকল্পই কোনোদিন মানুষের একাকীত্বের যন্ত্রনাকে ভুলিয়ে দিতে পারেনা ‘ । আপাতত নিজের পরিবার-পরিজন , স্বামী রীতেশ ও দুই সন্তান রাহিল এবং রিহানের সাথে একাত্ম্য হতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অভিনেত্রী । উপসর্গ থাকুক বা না থাকুক টেস্ট করানো , সুস্থ থাকা এবং অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলাই এই রোগের সাথে লড়াইয়ের মূল অস্ত্র বলে মনে করেন জেনেলিয়া ।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

