নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসের জেরে শ্যুটিং বাতিলের পথে ওয়াইল্ড ডগ। যে মুভিতে মুখ্যচরিত্রে রয়েছেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুন। রয়েছেন সাইয়ামি খেরও।
সোলোমন পরিচালিত একটি সত্যিকারের ঘটনা অবলম্বনে তৈরি ওযাইল্ড ডগের শ্যুটিং শুরু করার কথা ছিল চলতি মাসেই। থাইল্যান্ডে শ্যুটিং শেডিউল হলেও তা করোনাভাইরাসের জন্য বাতিল করতে হয়। এই প্রসঙ্গে অভিনেত্রী সাইয়ামি জানিয়েছেন, সিনেমায় অ্যাকশন দৃশ্যের জন্য নিজেকে গত কয়েকমাস ধরে মিক্স মার্টিয়াল আর্টসের ট্রেনিং নিয়েছি। থাইল্যান্ডে শ্যুটিংয়ের জন্য বহুদিন ধরেই অপেক্ষায় ছিলাম। কিন্তু কোনও রকম ঝুঁকি না নিয়েই শ্যুটিং এই মুহূর্তে বাতিল করা হয়েছে। তারা চায় না যে এত বড় সংখ্যক একটি কাজের কোনও ক্ষতি হোক। প্রসঙ্গত, ফিল্মে র এজেন্টের চরিত্রে রয়েছেন সাইয়ামি। সিনেমায় প্রচুর অ্যাকশন দৃশ্যে তাঁকে দেখা যাবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

