নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী। সোমবার দুপুরে টুইট করে কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করলেন হবু বাবা।পরিচালক জানিয়েছেন তাঁর বাবা হাসপাতালে ভর্তি, যদিও তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আপতত হোম আইসোলেশনে রয়েছেন পরিচালক।
রাজ টুইটারের দেওয়ালে লেখেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ। আমার বাবা সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন। উনার দুবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আপতত হোম কোয়ারেন্টাইনে। আমার পরিবারের অনান্য সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে। এটা খুব কঠিন একটা সময়’। শীঘ্রই মা হতে চলেছেন শুভশ্রী। সেপ্টেম্বরের শুরুতেই রাজ-শুভশ্রীর ঘরে আসার কথা নতুন অতিথির। এই মুহূর্তে শুভশ্রীকে নিয়েই চিন্তায় অনুরাগীরা। এখনও শুভশ্রীর করোনা পরীক্ষার ফল জানা যায়নি।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

