নিউজটাইম ওয়েবডেস্ক : আজ ৭৪-তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । পতাকা উত্তোলনের পর তিনি ২৫ জন করোনা যোদ্ধাদের সম্মান জানান। সকল ফ্রন্টলাইন কর্মী চিকিত্সক, নার্স, পুলিশ কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রের করোনাজয়ীরা। পুলিশের মাধ্যমে বিনামূল্যে ৫ লক্ষ মাস্ক বিলি করা হয় আজকের দিনে।
করোনার আবহে এবছরের অনুষ্ঠানও অন্যরকম হয়। সকলের মুখে মাস্ক, প্রত্যেকের মাঝে নিরাপদ দূরত্ব। স্বাধীনতা দিবসে ট্যাবলো প্রদর্শন করে রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগ। বাউল গানের থিমে ট্যাবলো প্রদর্শিত হয় তথ্য-সংষ্কৃতি দফতর থেকে। সংক্ষিপ্তভাবেই আজকের অনুষ্ঠান সম্পন্ন হয়। ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে টুইটে শুভেচ্ছাবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইটে তিনি লেখেন, ‘সব ভাই ও বোনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। যাঁরা দেশকে স্বাধীন করার জন্য জীবন বলিদান দিয়েছেন, তাঁদের প্রণাম। কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। যে নীতি ও আদর্শের ভিত্তিতে স্বাধীন দেশ গঠন হয়েছে, তাকে যে কোনও মূল্যে রক্ষা করতে আজ ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস।রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। রাজঘাট থেকে লালকেল্লায় এসে গার্ড অফ অনার পরিদর্শণ করেন তিনি। সমস্ত দেশবাসীকে শুভকামনা ও অভিনন্দন জানান। করোনার টিকা নিয়ে বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দিন রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাত্ সারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজভবন থেকে বেরিয়ে মমতা বলেন, রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ হল৷ ৫ জনের মিলে আড্ডা মারলাম৷ বিকেলের অনুষ্ঠানে থাকতে পারব না৷ তাই দেখা করে গেলাম৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছে? এই প্রশ্নে রাজ্যপালের উত্তর, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে৷ কী বিষয়ে কথা হয়েছে, বলব না৷’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

