নিউজটাইম ওয়েবডেস্ক : সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় রটে গিয়েছিল, প্রণব মুখোপাধ্যায় মারা গিয়েছেন। টুইটারে তা ট্রেন্ড হতেও শুরু করে। সেই খবর গুজব বলে উড়িয়ে দিলেন প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ ও মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।
বৃহস্পতিবারে সকালে একটি টুইটবার্তায় অভিজিৎ বলেন, ‘আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় এখনও জীবিত আছেন। এবং হেমোডাইনামিক্যালভাবে স্থিতিশীল আছেন (অর্থাৎ প্রণবাবুর হৃদযন্ত্রের কাজ, রক্তচাপ এবং শরীরে রক্ত সঞ্চালন স্থিতিশীল আছে)। স্বনামধন্য সাংবাদিকরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় গুজব ও ভুয়ো ছড়াচ্ছেন, তা থেকেই স্পষ্ট যে ভারতে ভুয়ো খবরের কারখানায় পরিণত হয়েছে মিডিয়া।’
কিছুক্ষণ পর একই কথা বলেন প্রাক্তন রাষ্ট্রপতির কন্যা। একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘আমার বাবাকে নিয়ে যে গুজব ছড়িয়েছে , তা ভুয়ো। বিশেষত মিডিয়াকে অনুরোধ করছি, আমায় ফোন করবেন না। কারণ হাসপাতাল থেকে কোনও খবরের জন্য আমার ফোন ফাঁকা রাখতে হয়।’
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

