নিউজটাইম ওয়েবডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিল টুর্নামেন্টের সূচি নিয়ে আলোচনায় বসতে চলেছে ২ অগস্ট। তার সঙ্গে বাকি ব্যবস্থা নিয়েও এই মিটিংয়েই আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এ বছরের আইপিএল-এর আসর বসতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। বিসিসিআই-এর এক সূত্র এএনআইকে জানিয়েছেন, ‘‘২ অগস্ট আমাদের গভর্নিং কাউন্সিলের মিটিং রয়েছে এবং লিগ আয়োজনের মূল বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে।” এই বছরের আইপিএল হওয়ার কথা ছিল ২৯ মার্চ থেকে কিন্তু করোনাভাইরাস অতিমারির জন্য তা করা সম্ভব হয়নি। স্থগিত করে দেওয়া হয় সেই সময়। সম্প্রতি আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল ১৩তম আইপিএল হওয়ার কথা গোষণা করেন। যা শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।
সোমবার এমিরেটস ক্রিকেট বোর্ড নিশ্চিত করে তারা বিসিসিআই-এর আইপিএল আয়োজন করতে চেয়ে যে চিঠি তা পেয়েছে। গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে কোয়রান্টিন ব্যবস্থা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, বায়ো-বাবল ট্রেনিং ফেসিলিটি, থাকা, ট্র্যাভেল এই সব নিয়েই আলোচনা হবে। এ ছাড়া রয়েছে ব্রডকাস্টার, তাদের সে দেশে যাওয়া, টুর্নামেন্টে সূচি, প্লেয়ারদের সঙ্গে যোগাযোগ সবই থাকছে এই মিটিংয়ের অন্তর্গত।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

