নিউজটাইম ওয়েবডেস্ক : আবারও বিহার সীমান্তে ভারতীয়দের লক্ষ্য করে গুলি চালাল নেপালের সশস্ত্র বাহিনী। ঘটনায় আহত হয়েছেন এক দম্পতি। তাঁদের অভিযোগ, বিনা প্ররোচনায় মহিলাকে বেধড়ক মারধর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকেল চারটে নাগাদ পশুর খাদ্য জোগাড় করতে সীমান্ত পেরিয়ে নেপালের ভূখণ্ডে ঢুকে পড়েন সীমা দেবী নামে এক মহিলা। তাঁর বাড়ি পূর্ব চম্পারণ জেলার গোড়াসাহান ব্লকের ঝারোখারের খারশালওয়ার গ্রামে। মহিলার সঙ্গে ছিলেন মঞ্জু দেবী ও কুন্দন কুমার। গোড়াসাহানের বাসিন্দা এবং জেডিইউয়ের রাজ্য পরিষদের সদস্য পুকর সিনহা বলেন, ‘ওই মহিলার সঙ্গে বাজে আচরণ করে নেপালের সশস্ত্র বাহিনী এবং তাঁকে বেধড়ক মারধর করা হয়। তারপরই উত্তেজনা তৈরি হয়।’ উল্লেখ্য, গত ১৯ জুলাই সীমান্তে ভারতীয়দের লক্ষ্য করে গুলি চালিয়েছিল নেপাল পুলিশ। তিনজনের দিকে তাক করে গুলি ছোড়া হয়েছিল। আহত হয়েছিলেন একজন। সেবার পুলিশ জানিয়েছিল, শনিবার রাতে বিহারের কিষানগঞ্জ জেলার তেরহাগাছ ব্লকের ফতেহপুরের ভারত-নেপাল সীমান্ত এই ঘটনা ঘটেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

