নিউজটাইম ওয়েবডেস্ক : একদিনে সারা দেশে ৪৫, ৭২০টি কেস! এর ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২ লক্ষের গণ্ডি ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১২৯ জনের। সব মিলিয়ে করোনা আক্রান্ত অবস্থায় দেশে মারা গেলেন ২৯, ৮৬১ জন।
এই মুহূর্তে দেশে করোনা আক্রান্ত ১২৩৮৬৩৫ জন। এর মধ্যে আশার কথা হল সুস্থ হয়ে উঠেছেন ৭.৮২ লক্ষ মানুষ। অর্থাৎ রিকভারি রেট প্রায় ৬৩.১৮ শতাংশ। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪.২৬ লক্ষ। এখনও মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা শীর্ষে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় যদিও সরকারি খাতায় তামিল নাড়ুতে করোনায় মারা গিয়েছেন ৫১৮ জন। কিছু হিসাবের ব্যাকলগ ছিল, সেটা ঠিক করে দিয়েছে তামিল নাড়ু সরকার। এর ফলেই সংখ্যাটি এত বেশি। পশ্চিমবঙ্গে গত কাল করোনা আক্রান্ত অবস্থায় ৩৯জন মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ১০, ৫৭৬টি নয়া কেস হয়েছে। এই প্রথম এক দিনে দশ হাজারের ওপর কেস হল কোনও রাজ্যে। এই মুহূর্তে ১.৩৬ লক্ষ অ্যাক্টিভ কেস সহ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৩.৩৭ লাখ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ২৮০ জন। সব মিলিয়ে করোনা পজিটিভ অবস্থায় মৃত্যুর সংখ্যা ১২৫৫৬ জন রাজ্যে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

