নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতীয় চলচিত্রের অন্যতম বিখ্যাত সুপারস্টার অমিতাভ বচ্চন কোভিড পজিটিভ। তাঁরই ট্যুইটার অ্যাকাউন্টে এই কথা জানালেন বর্ষীয়ান অভিনেতা। শনিবার সন্ধ্যা বেলা তিনি মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি হন। প্রথমে ঠিক কী কারণে ভর্তি হয়েছেন জানা না গেলেও পরে তাঁর ট্যুইটেই খবর প্রকাশ্যে আসে।
এর আগে অক্টোবর মাসে তাঁর নিয়ম মাফিক পরীক্ষা নিরিক্ষার জন্য ভর্তি হন, এবং সময় মত বাড়িও ফেরেন। তবে এইবারে এর অন্যথা হল।
প্রসঙ্গত, এর আগে শেষ তাঁকে পর্দায় দেখা গেছে সুজিত সরকারের গুলাবো সিতাবো ছবিতে। এই ছবিতে তার সাথে ছিলেন আয়ুষ্মান খুরানা। লকডাউনের জেরে বড় পর্দায় মুক্তি পায়নি ছবিটি। আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে এই ছবি। এখনও মুক্তির অপেক্ষায় আছে তাঁর নতুন ছবি ব্রহ্মাস্ত্র, এই ছবিতে তার পাশে দেখা যাবে আলিয়া ভাট ও রনবীর কাপুরকেও।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

