নিউজটাইম ওয়েবডেস্ক : এই নিয়ে আটবার! রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদে সদস্য হিসেবে নির্বাচিত হল ভারত। ১৯২টি বৈধ ভোটের মধ্যে ১৮৪টি ভোট ভারতের পক্ষে গিয়েছে। অস্থায়ী সদস্যদের দু’ বছরের মেয়াদের জন্য নির্বাচিত করা হয়। নতুন সদস্যদের মেয়াদ শুরু হবে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে বলেন, “রাষ্ট্রপুঞ্জের সদস্যপদের জন্য বিশ্বের এই সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ আমরা। নিরাপত্তা পরিষদে অন্যান্য দেশগুলির সঙ্গে ভারত বিশ্বব্যাপী শান্তি, সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে কাজ করে যাবে।” 
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

